বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাচ্চাদের নিয়ে ব্যস্ত তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : দেশে দশ দিনের সাধারণ ছুটি চলছে। ঢাকাসহ অন্যান্য বড় শহর অনেকটাই ফাঁকা। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না লোকজন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও স্থবিরতা নেমে এসেছে। ছুটি ঘোষণার আগেই বন্ধ হয়ে গেছে ঘরোয়া লিগ। স্থগিত হয়েছে আন্তর্জাতিক সিরিজ। ক্রিকেটররা তাই ঘরেই সময় কাটাচ্ছেন। বের হচ্ছেন না খুব বেশি প্রয়োজন ছাড়া।

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিম ইকবালও ঘরেই কাটাচ্ছেন দিন। বের হচ্ছেন না বাইরে। ফিটনেস ধরে রাখার কাজটা করছেন ঘরে থেকেই। বাকি সময়টা কাটাচ্ছেন বাচ্চাদের নিয়ে।

তামিম ইকবাল ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ইএসপিএনকে বলেন, ‘আমি পুরোপুরি লকডাউন অবস্থায় আছি। করো সঙ্গেই দেখা করছি না। এখনও আমাদের জন্য এটা (করোনা প্রাদুর্ভাব) প্রাথমিক পর্যায়। ভাগ্যক্রমে আমার বাসায় একটা ট্রেডমিল (হাঁটা বা দৌঁড়াবার মেশিন) আছে। সকালে আমি ট্রেডমিলে দৌঁড়াচ্ছি। বাকি সময়টা বাচ্চাদের সঙ্গেই কাটাচ্ছি।’

তামিম ইকবাল করোনা মেকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান, ‘গোটা বিশ্ব এই ভাইরাসে ভুগছে। তবে পুরো জাতি যদি একসঙ্গে কাজ করে তবে দ্রুতই আমরা এর থেকে বের হতে পারবো।’ এর আগে তামিম, মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহ ও মাশরাফিরা করোনা মোকাবেলায় দেশবাসীকে নানান বার্তা দিয়েছেন। সচেতন করার চেষ্টা অব্যাহত রেখেছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে শেষ ওয়ানডে সিরিজ খেলেছেন মাশরাফি বিন মর্তজা। তার জায়গায় এখন দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল। নতুন অধিনায়ক জানেন মাশরাফির জায়গা পূরণ করা কঠিন। তবে তিনি ভালো করার ব্যাপারে আশাবাদী। ২০১৫ সালে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে যেমন ভালো খেলেছিল তামিম ওই সময়ে আবার দলকে ফিরিয়ে আনতে চান। দলকে ধারাবাহিক করতে চান। সেজন্য মুশফিক-মাহমুদুল্লাহর সঙ্গে তরুণদের এগিয়ে আসার আহ্বান করেন তামিম।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা