,

ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া আসরে পিটিয়ে হত্যা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জুয়ার আসরে জাহাঙ্গীর আলম (৫১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে উপজেলা সদরের মুন্সি মার্কেটের পাশে পোড়াগুদামে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর উপজেলার চরচারতলা গ্রামের মৃত ইলু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চরচারতলা গ্রামে পোড়াগুদামে জুয়ার আসর চালাতেন।
জাহাঙ্গীর ওই আসরে নিয়মিত জুয়া খেলেন। শুক্রবার বিকেলে জুয়া খেলার সময় কয়েকজন দুর্বৃত্ত জুয়ার আসরে গিয়ে জাহাঙ্গীরকে বেধড়ক পেটান। পরে স্থানীয় লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্নিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য