,

সব নিট পোশাক কারখানা ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা

news-image

করোনা ভাইরাসের কারণে দেশের বিকেএমইএর অন্তর্ভুক্ত সব নিট পোশাক কারখানা শনিবার (২৮ মার্চ) থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) কর্তৃপক্ষ। সময় টিভি

এর আগে দেশের করোনাভাইসের বিস্তার ঠেকাতে ও শ্রমিকদের সুরক্ষায় পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি রুবানা হক। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে এক বার্তায় কারখানা মালিকদের প্রতি এ আহ্বান জানান তিনি।

রুবানা হক বলেন, মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আমাদের সবাইকে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা দিয়েছেন। সবার সুরক্ষার এবং সুস্বাস্থ্যের জন্য কিছু সচেতনতামূলক পদক্ষেপ নিতে বলেছেন। প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সর্ববৃহৎ শিল্প হিসেবে আমাদের দৃষ্টান্ত স্থাপন করা উচিত। এ অবস্থায় কারখানা বন্ধ করে দেয়ার বিষয়টি বিবেচনা করবেন বলে আশা করি।

সরকারের সাধারণ ছুটির সময়ে কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়ে রুবানা হক বলেন, তবে কেউ চাইলে কারখানা খোলা রাখতে পারবেন। পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে এমন কারখানাগুলো খোলা থাকবে বলে। খোলা রাখা কারখানাগুলোকে শ্রমিকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন তিনি।

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি রূপ নেয়ায় সর্তক অবস্থানে যায় বাংলাদেশ সরকার। কর্মীদের সুরক্ষার কথা চিন্তা করে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন জেলায় ঘোষণা করা হয়েছে লকডাউন। মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে মাঠে নামানো হয়েছে সেনাবাহিনী। সতর্ক অবস্থানে আছে সর্বসাধারণ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য