,

করোনা সংক্রান্ত তথ্য জানাবে নোবিপ্রবির শাহানুলের অ্যাপ

news-image

বর্তমানে পুরো বিশ্বে মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস।এর প্রভাবে আতংকিত পুরো বিশ্ব। ভাইরাসটির সংক্রমণ এখন বাংলাদেশেও।

করোনায় সচেতনতা বৃদ্ধি ও করোনা মোকাবিলায় মোবাইলে ব্যবহার উপযোগী অ্যাপ তৈরি করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী ও তরুণ গবেষক ড.মুহাম্মদ শাহানুল ইসলাম ও তার দল।এই অ্যাপটির নাম ‘করোনা এ্যালার্ট।’

অ্যাপটিতে রয়েছে করোনা ভাইরাস সংক্রান্ত যাবতীয় তথ্য। রয়েছে দেশী বিদেশী পত্রিকার করোনা সম্পর্কিত খবর,করোনার উপর প্রশিক্ষণ, গুজব সম্পর্কে জানা,সাহায্য পাবার উপায়,করোনা আক্রান্তের মানচিত্র লিংক, করোনা নিয়ে গবেষণা,করোনার সতর্কতা এবং নানা রকম সাহায্যের উপায়।

অ্যাপটির ওয়েব ডেভলপার হিসেবে আছেন আবদুর রাজ্জাক হাসান এবং হোস্টিং সমন্বয়ক হিসেবে আছেন মাহমুদুল হাসান।

অ্যাপটির বিষয়ে ড. মুহাম্মদ শাহানুল ইসলাম বলেন,” তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেটের ব্যবহার বেশি।আর প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করে থাকি।সেইচিন্তা থেকে এই অ্যাপটি তৈরি করি যাতে ওয়েবসাইট থেকে তথ্য অনুসন্ধানে সময় ব্যয় না করে এই অ্যাপ থেকেই সহজেই সকলেই করোনার তথ্য গুলো পাবে।অ্যাপটিতে বাংলা ভাষা ও এন্ড্রয়েড প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে যাতে সহজে সকলে বুঝতে পারে এবং সচেতন হতে পারে।”

তিনি আরো বলেন, করোনার কারণে গুগলের রিভিউয়ের কাজ ধীর গতির হয়ে যাবার কারণে এটি গুগল প্লেতে পাবার জন্য ৭ দিন অপেক্ষা করতে হতে পারে। তবে, আজ থেকে এই ওয়েবসাইট থেকে (https://helptuner.com/corona/) অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে।”

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য