,

পথচারীদের মারধর, পুলিশকে ধমকালেন মমতা

news-image

অনলাইন ডেস্ক : ভারতজুড়ে চলছে লকডাউন। নিয়মের কড়াকড়ি বজায় রাখতে হাতে লাঠি তুলে নিয়েছে ভারতের পুলিশ। তারা কয়েজনকে বেধড়ক মারধরও করেছে। বন্ধ করে দিয়েছে নিত্যপণ্যের দোকান। তাদের কড়াকড়িতে সমস্যায় পড়েছে পশ্চিমবঙ্গের সব্জি ও নিত্যপণ্য বিক্রেতা।

এর বিরুদ্ধে ব্যবস্থা নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউনের মধ্যে যাতে সাধারণ মানুষদের নিত্যপ্রয়োজনীয় জিনিস পেতে অসুবিধা না হয় তা নিশ্চিত করতে এদিন কলকাতার পোস্তা বাজারে পরিদর্শনে নামেন মমতা। সেখানে পৌঁছাতেই বিক্রেতারা পুলিশের নামে অভিযোগ জানান তার কছে। সব শুনে পুলিশকে ধমক দেন মমতা। সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

মমতা বলেন, ‘জোড়াবাগানকে কে পাকামো মারতে বলেছে? দোকান যদি খোলা না থাকে তবে সাধারণ মানুষ খাবে কী?’ ব্যবায়ীরা মমতার কাছে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগও করেন।

সেই সময় তার পাশেই উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। তার সামনেই ফোনে জোড়াবাগান থানাকে তিনি নির্দেশ দেন, ‘তোমরা পোস্তা বাজার খোলা রাখো’।

ফোন রাখতেই ব্যবসায়ীদের অনুযোগ, ‘সবাইকে খুব মেরেছে ম্যাডাম। পুলিশ দেখলেই সবাই ভয় পাচ্ছে। সব জিনিস কেড়ে নিয়েছে’।

শুনে তিনি আশ্বাস দিয়ে বলেন, এবার আর এসব হবে না। আমি জানতে পেরেছিলাম বলেই এসেছি।’

পুলিশকেও তিনি নির্দেশ দেন, বাজেয়াপ্ত করা সব সামগ্রী যেন দোকানকারদের ফিরিয়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য