,

বাঞ্ছারামপুরে করোনা প্রতিরোধ সামগ্রী ও ত্রান বিতরন

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন- বিশ্ব মানব সভ্যতায় বিচরণ কারী ভয়াল করোনাভাইরাস কেভিড-১৯ থেকে বাঁচতে, দেশ, জাতি এবং পরিবারকে বাঁচতে করোনা যুদ্ধে জয়ী হতে ঘরে থাকুন।

যারা বিদেশ থেকে দেশে ফিরেছেন তারা ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকুন। হাঁচি-কাশি দিতে হলে রুমাল বা টিস্যু দিয়ে মুখ-নাক ঢেকে নিন। বার বার সাবান-পানি দিয়ে হাত পরিষ্কার করুন।

গতকাল বৃহস্পতিবার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পিপিই বিতরণ কালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আল মামুন সরকার, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ্ উদ্দিন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমূদুল হাসান ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাউন্সিলর অহিদ মিয়া প্রমুখ।

পরে তিনি বাঞ্ছারামপুর উপজেলার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে হ্যান্ড সেনিটাইজার ৬০০০ বোতল এবং মাস্ক ৪০০০পিছ, ২০ কেজি চাল, ২কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১কেজি তেল, ১কেজি ডাল এবং ১কেজি লবণ বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য