,

নাসিরনগরে অসহায় মানুষদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে যাওয়া নিন্ম আয়ের কর্মজীবী মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী উপজেলা সদরের হেলিপ্যাডে বেদে পল্লীসহ অসহায়দের মধ্যে ১৫ কেজি চাল ও নগদ ৫‘শ টাকা করে বিতরণ করেন।

এসময় সহকারী কমিশনার তাহমিনা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। চাল ও নগদ বিতরণকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী করোনা ভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে বলেন এ সময় করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরে থাকুন,সুস্থ থাকুন ,জন সমাগত এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য সম্মত পরার্মশ মেনে চলার আহবান জানান।

এছাড়াও তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ি নিম্ম আয়ের মানুষের চিন্তা করে জেলা প্রশাসকের জিআর তহবিল থেকে চাল ও নগদ টাকা নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য