,

করোনাভাইরাসকে ‘ধন্যবাদ’ মন্তব্য করে বিপাকে বিদ্যা বালান

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাস নিয়ে এক মন্তব্য করে বিতর্কের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সচরাচর বিতর্কে জড়ান না তিনি। অন্যায়ের প্রতিবাদ করলেও বিতর্কিত কোনও বিষয় নিয়ে মুখ খোলা থেকে নিজেকে দূরে রাখতেই ভালবাসেন এই অভিনেত্রী। কিন্তু এবার নেটিজেনরা তার উপর চটেছেন খুব।

গোটা বিশ্ব যখন করোনা আতঙ্কে তটস্ত, তখন কিনা এই প্রাণঘাতী ভাইরাসকেই ধন্যবাদ দিলেন বিদ্যা বালান!

সম্প্রতি অভিনেত্রীর একটি ইনস্টাগ্রাম ভিডিও পোস্ট এই বিতর্কের কেন্দ্রবিন্দু। এই ভিডিওটির মাধ্যমেই করোনা ভাইরাসকে ধন্যবাদ দিয়েছেন অভিনেত্রী।

কারণ বিদ্যার মতে এটি পরিবর্তনের সূচনা। বহুদিন ধরে পৃথিবীতে দূষণ চলছে। কিন্তু কেউ তা নিয়ে মাথা ঘামায়নি। সবাই সবার মতো করে জীবন কাটাতে ব্যস্ত ছিল। কিন্তু করোনা ভাইরাসের জন্য মানুষ আবার ঐক্যবদ্ধ হওয়ার মর্ম বুঝেছে। একে অপরের সমস্যা শোনার কথা ভাবছে। পাশে দাঁড়াচ্ছে। এই সবই করোনা ভাইরাসের জন্য হচ্ছে। সেই কারণেই করোনাকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যা।

কিন্তু অভিনেত্রীর এই বক্তব্যকে কোনওভাবেই মানতে রাজি নন নেটিজেনরা। কেউ কেউ তো এমনও বলছেন, যদি অভিনেত্রী কাছের কোনও মানুষ করোনায় আক্রান্ত হতেন, তাহলে কি তিনি এভাবে প্রাণঘাতী এই ভাইরাসকে ‘ধন্যবাদ’ দিতে পারতেন?

কেউ আবার বিদ্যার মতো একজন সেলিব্রিটির দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও এত কিছুর পর অভিনেত্রী নিজে সাফাইয়ে কিচ্ছু বলেননি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য