,

কোয়ারেন্টাইনে মাহির দিন যেভাবে কাটছে

news-image

বিনোদন ডেস্ক : মারণব্যাধী ব্যাধি করোনাভাইরাস নিয়ে সতর্কতা হিসেবে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদেরও সচেতন করছেন । শুধু মাহি নন শোবিজের কোনো তারকাই এখন আর ঘর থেকে বের হচ্ছেন না। পাশাপাশি ভক্ত-অনুসারীদেরও নিরাপদে থাকার জন্য সচেতনতামূলক ভিডিও প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সাত দিন ধরে নিজেকে গৃহবন্দি রাখা মাহি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসা থেকে বের হবেননf বলেই জানালেন। মাহি বলেন, ‘দিন দিন যেন আতঙ্ক বাড়ছে। কী হবে আমরা কেউই জানি না।’ ভক্ত-অনুসারীদের উদ্দেশে এই নায়িকা বলেন, ‘বাইরে বের হলেই এই ভাইরাস ছড়ানোর সুযোগ আছে। তাই সবারই ঘরে অবস্থান করা বুদ্ধিমানের কাজ হবে।’

ঘরে কীভাবে সময় কাটাচ্ছেন? জানতে চাইলে উত্তরে মাহি বলেন, ‘কাজের মানুষদের ছুটি দিয়েছি আগেই। বাসায় প্রতিদিন নিজের কাজ নিজেই করছি। ঘর গোছাচ্ছি, সাজাচ্ছি। দিনে ও রাতে কিছু সময় ফেসবুক বন্ধুদের সঙ্গে থাকছি। আগে টেলিভিশনে খবর শোনা হতো না, এখন দিন–রাত অনেকবার খবর দেখছি।’

তবে বাসায় থাকলেও আতঙ্ক কাটাচ্ছে হচ্ছে দিন। পরিস্থিতি কোন দিকে যাবে সেটা ভাবাচ্ছে তাকে। খবরে যেভাবে মানুষের বাড়ি ফেরার জন্য ভিড় দেখেছেন সেটা তার উৎকণ্ঠা বাড়িয়ে দিচ্ছে বলেই জানালেন। তাই মন্তব্য করলেন, ‘করোনায় স্রষ্টার বিশেষ কৃপা ছাড়া আমাদের বাচানো সম্ভব নয়।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য