শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষণে মিথ্যার ফানুস উড়াননি প্রধানমন্ত্রী : কাদের

news-image

নিউজ ডেস্ক : জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভাষণ বাস্তবতার নিরিখে স্বাভাবিক ভবিষ্যতের রূপরেখা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তার ভাষণে মিথ্যার ফানুস উড়াননি। তিনি কল্পনাপ্রসূত প্রতিশ্রুতিও দেননি। তিনি বাস্তবতার নিরিখে স্বাভাবিক জীবনের দরজায় কড়া নাড়া অনাকাঙ্ক্ষিত করোনাভাইরাসের কারণে সৃষ্টি সংকট মোকাবিলার রূপরেখা ও কর্মপরিকল্পনা তুলে ধরেছেন।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ওবায়দুল কাদের।

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দিক নির্দেশনা দেন তিনি।

এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনা সংকট মোকাবেলায় বিদেশ ফেরত যাত্রীদের স্ক্রিনিং করা থেকে শুরু করে কোয়ারেন্টাইনের ব্যবস্থা, হাসপাতাল প্রস্তুত ও চিকিৎসা সামগ্রী সরবরাহে সরকারের সব কার্যক্রমের কথা প্রধানমন্ত্রী তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে এই সরকারের গৃহীত পরিকল্পনা তুলে ধরেছেন।

তিনি বলেন, করোনা ভাইরাস আমাদের অভিন্ন শত্রু, এই শত্রু মোকাবেলা করাও একটা যুদ্ধ। ঘরে ঘরে আমরা দুর্গ গড়ে তুলব, ঘরে বসেই প্রাণঘাতী করোনাকে মোকাবিলা করব। আমাদের সবার প্রচেষ্টায় ইনশাল্লাহ এ যুদ্ধে জয়ী হব।

প্রসঙ্গত, ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। আক্রান্ত হয়েছেন ৩৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭ জন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ