,

মাশরাফি-তামিমদের উদ্যোগ, প্রশংসায় বিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাস সংক্রমণরোধ এবং করোনা আতঙ্কে যারপরনাই উদ্বিগ্ন ও শঙ্কিত দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

আজ দুপুরের আগে জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টেস্ট অধিনায়ক মুমিনুল হক এবং টি-টোয়েন্টি দলনেতা মাহমুদউল্লাহ রিয়াদের যৌথ প্রচেষ্টায় গত এক বছর জাতীয় দলের হয়ে খেলা ২৭ ক্রিকেটার তাদের এক মাসের অর্ধেক বেতন জড়ো করে ৩০ লাখ টাকার কিছু বেশি অর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা ফান্ডে দানের সিদ্ধান্ত নিয়েছেন।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সংবাদ ফলাও করে প্রচারতিও হয়েছে এবং নানা মহলে ক্রিকেটারদের সে মহতি উদ্যোগ প্রশংসিও হয়েছে।

এদিকে জাতীয় দলের ক্রিকেটারদের সে মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের এ উদ্যোগ ও প্রধানমন্ত্রীর করোনা তহবিলে অর্থ বরাদ্দকে প্রশংসনীয় ও সময়োচিত উদ্যোগ বলে অভিহিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন ও বোর্ড পরিচালক এবং মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস আজ সন্ধ্যায় জাগো নিউজের সাথে আলাপে জাতীয় দলের ক্রিকেটারদের এ আন্তরিক প্রচেষ্টাকে ভাল ও মহতি উদ্যোগ বলে মন্তব্য করেছেন।

বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, আসলে সমাজে সামর্থ্য আছে অনেকেরই। তবে জাতীয় সংকট ও দেশের জনগনের কল্যাণ ও প্রয়োজনে সে সামর্থ্যটাই যথেষ্ঠ নয়। সাথে ইচ্ছেটাও খুব জরুরি। আমদের জাতীয় দলের ক্রিকেটাররা আগেও দেশের প্রয়োজনে, সংকটে নানাভাবে এগিয়ে এসেছেন। এবারও তারা করোনা মোকাবিলায় এগিয়ে এসে সে আন্তরিকতা ও সদিচ্ছা প্রকাশ করে প্রকারন্তরে আর সবার জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য