,

খালেদা জিয়া কোয়ারেন্টাইনে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রামণে খালেদা জিয়া কিছুদিন কোয়ারেন্টাইনে থাকবেন এবং নেতা-কর্মীদেরও থাকতে বলেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাতে রাজধানীর গুলশানে ফিরোজায় দলের স্থায়ী কমিটির সদস্যরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাত শেষে তিনি এই কথা জানান।

ফখরুল বলেন, আমরা শুধু ম্যাডামের সাথে দেখা করতে এসেছি। তিনি খুব অসুস্থ। চিকিৎসকরা তাকে দেখছেন। তার চিকিৎসার ব্যাপারটা নিশ্চিত করার ব্যাপারে আলোচনা হয়েছে এবং কিছুদিন অন্তত: ম্যাডামকে যেন কোয়ারেন্টাইনে রাখা হয় অর্থাৎ অন্য কেউ যেন দেখা-সাক্ষাৎ না করে সেসব বিষয়ে আমরা আলোচনা করেছি।

তিনি জানান, এই সময়ে আমরা রাজনৈতিক কোনো আলোচনা করিনি। স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা তাদের শুভেচ্ছা জানিয়েছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন, শুকরিয়া আদায় করেছেন যে, তিনি ফিরে এসেছেন বাসায়।

বিএনপি মহাসচিব বলেন, আপনারা দেখেছেন যে, মাননীয় চেয়ারপারসন তিনি অত্যন্ত অসুস্থ। তারপরে তিনি সকল নেতা-কর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলকে ভালো থাকতে বলেছেন। তিনি কোয়ারেন্টাইনে থাকার জন্য বলেছেন এবং ভয়াবহ যে মহামারী হচ্ছে সেজন্য সবাই যেন আমরা সচেতনভাবে ভালো চলি এবং নিজেকে বাঁচিয়ে চলি সেকথা বলেছেন।

কয়দিন কোয়ারেন্টাইনে থাকবেন বেগম জিয়া- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা চিকিৎসকরা ঠিক করবেন।

এসময় মির্জা ফখরুলসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

ফিরোজায় আসার পর খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তার সাথে দেখা করে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানান।

বিকাল সোয়া ৪টায় বিএসএমএমইউ থেকে মুক্ত হয়ে নিজের বাসায় আসেন খালেদা জিয়া। কিছুক্ষণ বিশ্রামের পর ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম তার সাথে দেখা করে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত অবগত হন। চিকিৎসকদের মধ্যে অধ্যাপক এফএফ রহমান, অধ্যাপক রজিবুল ইসলাম, অধ্যাপক আব্দুল কুদ্দুস, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য