,

বেপরোয়া মানুষ ছুটছে গ্রামে

news-image

নিউজ ডেস্ক : সরকারি-বেসরকারি অফিসগুলোতে বুধবার ছিল শেষ কর্ম দিবস। আগামীকাল থেকে টানা ১০ দিনের ছুটি শুরু হওয়ায় রাজধানী ছাড়ছেন অনেকে। করোনাভাইরাসের আতঙ্কে ঘরে ফেরার জন্য মানুষের উপচে পড়া ভিড় ছিলো রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে। বুধবার দুপুরের পর ভিড় আরো বাড়তে থাকে।

রাজধানীর কল্যাণপুর-গাবতলী সড়কে দেখা যায় প্রচণ্ড ভিড়। বাসে ঠাসাঠাসি করে যাচ্ছেন মানুষ। অনেকের মুখ মাস্ক নেই, হাতে নেই গ্লাভস। করোনা সতর্কতায় নিরাপদ দূরত্বে থাকার বিষয়তো মানাই হচ্ছে না, উল্টো গায়ের সঙ্গে গা লাগিয়ে মানুষ ছুটেছেন বাড়ির উদ্দেশে।

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে আগামীকাল ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সময়ে বিপণিবিতান ও গণপরিবহন বন্ধের নির্দেশনা রয়েছে। এ দিকে অফিস আদালত ছুটি ঘোষণা করায় অনেকেই আগেই বাড়ি চলে গেছেন। পরিস্থিতি আরো নাজুক হতে পারে সে কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

যদিও জনসমাগম এড়িয়ে নিজ বাসায় অবস্থান করতেই ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু ছুটি পেয়ে নিজ বাসায় অবস্থান না করে উল্টো দলে দলে বাড়ি ফিরছে মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে জমায়েত ঝুঁকিপূর্ণ।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার থেকে সড়ক পথেও বাস চলাচল বন্ধ হয়ে যাবে, তাই আগের দিন বুধবার ময়মনসিংহ ও উত্তরাঞ্চলগামী বাসে ব্যাপক ভিড়। আবার গণপরিবহনের ঝক্কি ঝামেলা এড়িয়ে অনেককে মোটরসাইকেল যোগে ঢাকা ছাড়তে দেখা গেছে। স্ত্রী সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে বাড়ি ফিরছেন অনেকে। অনেকটা হুড়মুড় করেই ঢাকা ছাড়ছেন মানুষ। নিরাপদে কয়েকটা দিন বাড়িতে থাকতে রাজধানী ছেড়ে যাচ্ছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

বুধবার বিকেল ৩টার দিকে কল্যাণপুরে তীব্র যানজট দেখা দেয়। বেশিরভাগ মানুষ গাবতলী বাস স্ট্যান্ডের উদ্দেশে ছুটছেন। এখানে কথা হয় আব্দুর রহিম নামে এক বেসরকারি চাকরীজীবির সঙ্গে। তিনি বলেন, ১০ দিন ছুটি পেয়েছি, ঢাকায় থেকে কি করবো? ছুটির সময়টাতে আত্মীয়-স্বজনের সঙ্গে গ্রামে সময় কাটাবো।

এ সময় আরেক বাসযাত্রী তকলিম উদ্দিন বলেন, ঢাকায় করোনাভাইরাসের ঝুঁকি বেশি তাই। তাই শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য