,

শিমুলিয়া ঘাটে উপচেপড়া ভিড়

news-image

নিউজ ডেস্ক : সারা দেশে করোনা মোকাবিলায় চলছে সতর্কতা। করোনা ঝুঁকির এড়াতে যেখানে জনসমাবেশ এড়াতে বলা হয়েছে, সেখানে ব্যতিক্রম মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ফেরিগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সের পাশাপাশি মোটরসাইকেল ও প্রাইভেটকার ঘাটে আসছে পদ্মা পাড়ি দিতে। ঝুঁকি নিয়ে ট্রলারগুলো ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে নৌযানগুলো যাত্রী পার করতে হিমশিম খাচ্ছে।

এদিকে, আজ বুধবার সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিমুলিয়া ঘাটে যাত্রীদের চাপ আরো বাড়তে শুরু করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। ঢাকা থেকে এখনো শিমুলিয়া ঘাটে যাত্রীদের চাপ আসছে। ফেরিগুলোতে যাত্রী ও ছোট গাড়ি পার করতে হচ্ছে।

সাফায়েত আহম্মেদ আরো জানান, ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়, যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কেউ বিধি-নিষেধ মানছেন না। ফেরিগুলোতে গাদাগাদি করেই যাচ্ছেন যাত্রীরা। ট্রলার, স্পিডবোট ভাড়া করে যাত্রীরা পদ্মা পাড়ি দিচ্ছেন। দেশের সতর্ক অবস্থায় শিমুলিয়া ঘাটের এ রকম পরিস্থিতি ঝুঁকিপূর্ণ।

সাফায়েত জানান, ঘাট এলাকায় বর্তমানে আট শতাধিক ছোট গাড়ি ও পণ্যবাহী ট্রাক পার হওয়ার অপেক্ষায় আছে। ফেরিতে যাত্রীদের চাপ বেশি থাকায় অ্যাম্বুলেন্স, জরুরি গাড়িগুলোও পার করা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য