,

লকডাউনের মেয়াদ বাড়ল মালয়েশিয়ায়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় শুরু হওয়া লকডাউনের (মুভমেন্ট কন্ট্রোল অর্ডার) সময় বাড়িয়ে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন।

ভাষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরো বলেন, ‘জাতীয় সুরক্ষা কাউন্সিল এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া একটি ব্রিফিংয়ে দেখা গেছে, কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা বেড়েছে। যার কারণে লকডাউন বাড়িয়ে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত করা হচ্ছে।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ১৬ মার্চ মালয়েশিয়ায় লকডাউন ঘোষণা করে দেশটির সরকার। ওইদিন স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী ইয়াসিন এ ঘোষণা দেন। সে লকডাউনের মেয়াদ ছিল ৩১ মার্চ পর্যন্ত। এবার তা বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

এরই মধ্যে মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। এ ছাড়া দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৮০০ জন বলে জানা গেছে। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭২ জন। নেদারল্যান্ডসভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজ এ খবর জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য