,

ফুটবলকে পুনর্গঠনের পরিকল্পনা ফিফা সভাপতির

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারনে স্থবির হয়ে যাওয়া পুরো ফুটবল বিশ্বকে নতুন করে সব পরিকল্পনা ঠিক করতে হবে বলে মনে করেন ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো। আগামী মে মাসের আগে কোন ধরনের ফুটবল মাঠে গড়ানোর আশা দেখছেন না ফিফা বস।

ফুটবলের এই প্রধান ব্যক্তি বলেছেন, ‘কোন ধরনের আতঙ্কিত না হয়ে সবাইকে একসাথে এর মোকাবেলা করতে হবে। প্রতিটি খেলোয়াড়ের স্বাস্থ্যের নিশ্চয়তা পেলেই কেবলমাত্র আমরা খেলা শুরু করবো। স্বাস্থ্যই প্রথম, এরপর সবকিছু।’

করোনা মহামারী পুরো ফুটবল বিশ্বকেই একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। ইতোমধ্যেই এই মহামারীতে আক্রান্ত হয়ে ১৬ হাজারেরও বেশী মানুষের মৃত্যু হয়েছে।

ইউরো ২০২০ ও কোপা আমেরিকা এক বছরের জন্য পিছিয়ে দেয়া হয়েছে। ২০২১ সালের এই টুর্নামেন্ট নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ৫০ বছর বয়সী সুইস এই ফুটবল ব্যক্তিত্ব বলেন, ‘বিশ্ব অর্থনীতিতে এই ভাইরাস কতটা প্রভাব ফেলেছে সেটাও আমাদের পর্যবেক্ষণ করতে হবে। আমরা জানি না কবে নাগাদ সবকিছু স্বাভাবিক হবে। কিন্তু অবশ্যই সুযোগের দিকে তাকিয়ে থাকতে হবে।

একধাপ পিছিয়ে গেলেও পুরো বিশ্ব ফুটবলকেই আমাদের নতুন ভাবে গড়ে তুলতে হবে, হতে পারে সেটা ভিন্ন ফর্মেটে। কিছু টুর্নামেন্টে হয়ত দলসংখ্যা কমে আসতে পারে। বাস্তবতা আমাদের মেনে নিতেই হবে।’

ইনফান্তিনোর চিন্তায় এখন খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন ও ট্রান্সফার। ৩০জুন বর্তমান ডেডলাইন শেষ হয়ে নতুন তারিখ শুরু হচ্ছে। কিন্তু এখানে বিকল্প কোন পন্থাও নেই। সে কারনেই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বিষয়গুলো মোকাবেলার আহবান জানিয়েছেন ফিফা প্রধান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য