,

‘মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী’

news-image

নিজস্ব প্রতিবেদক : সাজা স্থগিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘বেগম জিয়ার শাস্তি ছয় মাসের জন্য স্থগিত করে প্রধানমন্ত্রী তার প্রাজ্ঞ, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়ে উদারনৈতিক ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘আশা করি, বিএনপি এ বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে আমাদের সবার অভিন্ন শত্রু করোনা মোকাবিলায় সরকারের সর্বাত্মক ও সম্মিলিত উদ্যোগের সহযোগী হবে।’

তিনি বলেন, ‘বেগম জিয়ার পরিবার স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে আবেদন জানানোয় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ১০ থেকে ১১ দিন আগে তারা আবেদন করেছেন। ইচ্ছে করলে পরিবার আরও আগেই আবেদন করতে পারতেন।’

বেগম জিয়া যেকোনো মুহূর্তে ছাড়া পেতে পারেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আজ-কাল-পরশু বলা যাবে না। কিছু আনুষ্ঠানিকতার বিষয় রয়েছে। আনুষ্ঠানিকতা পূরণ হলে তিনি মুক্তি পাবেন।’

এর আগে মঙ্গলবার সাজা স্থগিত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সরকার।

দুইটি শর্তে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। সেগুলো হলো- এই সময়ে তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য