,

কাবুলে বন্দুকধারীদের হামলায় ৪জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখদের একটি গুরুদুয়ারায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন।

বুধবার সকালে বন্দুকধারীরা হামলা করে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান। খবর দ্য ওয়াশিংটন পোস্টের

আফগানিস্তান পার্লামেন্টের সংখ্যালঘু প্রতিনিধি নারিন্দ্র সিং খালসা জানিয়েছেন, হামলা শুরু হওয়ার সময় তিনি গুরুদুয়ারার কাছেই ছিলেন এবং দৌঁড়ে সেদিকে যান। হামলায় চারজন নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও অনেকে ভেতরে আটকে আছেন।

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী গুরুদুয়ারাটি ঘিরে রেখে হামলা প্রতিরোধ করার চেষ্টা করছে।

এখনও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

চলতি মাসের প্রথমদিকে কাবুলে শিয়া মুসলিমদের এক অনুষ্ঠানে হামলা চালিয়েছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) । ওই হামলায় ৩২ জন নিহত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য