,

রংপুর হাসপাতালের করোনা ওয়ার্ডে এক যুবক ভর্তি

news-image

রংপুর ব্যুরো : করোনা সন্দেহে এক যুবককে (২৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জ্বর, সর্দি নিয়ে ওই রোগী হাসপাতালে আসলে তাকে করোনা ইউনিটের আইসোলেশনে নেয়া হয়। সেখানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। ওই যুবক নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জের একটি চাইনিজ কোম্পানিতে চাকরি করতেন ওই যুবক। ৬-৭ দিন আগে তিনি সেখান থেকে বাড়িতে যান। এরপর ৩-৪ দিন থেকে অসুস্থবোধ করলে মঙ্গলবার সন্ধ্যায় তাকে রমেকে ভর্তি করা হয়।

রংপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, জ্বর-সর্দি-কাশি নিয়ে ওই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক আবুুল কালাম আজাদ বলেন, ওই রোগীর জ্বর, কাশি ছিল। বর্তমানে একটু শ্বাসকষ্ট রয়েছে।

তিনি করোনায় আক্রান্ত কি না সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ওই রোগীকে করোনা ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালের পরিচালক আইইডিসিআরের সাথে যোগাযোগ করছে। আইইডিসিআরের প্রতিনিধি দল রক্তসহ বিভিন্ন নমুনা নিয়ে ঢাকায় পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দিলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত কি না। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি