,

রংপুর বিভাগে হোম কোয়ারেন্টাইনে ২ হাজার ২৫৮ জন

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ২৫৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ২৯৬ জন। গাইবান্ধায় করোনায় আক্রান্ত ২জন ছাড়া রংপুর বিভাগে নতুন করে কেউ সংক্রমন হয়নি বলে জানিয়েছে বিভাগীয় প্রশাসন।

রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগের দিনাজপুরে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২০৫ জন, রংপুরে ৩৪৭ জন, কুড়িগ্রামে ২৫৬ জন, গাইবান্ধায় ২৬২ জন, নীলফামারীতে ২০৩ জন, ঠাকুরগাঁয়ে ১৭৪ জন, পঞ্চগড়ে ৬০৩ জন, লালমনিরহাটে ১৬১, রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ৪৭ জন। গত ২৪ ঘন্টায় ১৬ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

রংপুর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন বলেন, করোনায় মোকাবেলায় রংপুর বিভাগে ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। জনসচেতনতা বাড়ানো হচ্ছে। মানুষ সতর্ক থাকলে এ রোগের সংক্রমন রোধ করা সম্ভব এবং সহজে মোকাবেলা করা যাবে। সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি