,

করোনার কারণে সুজানা জাফর দুবাইয়ে আটকা পড়েছেন

news-image

বিনোদন প্রতিবেদক : চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন সারা বিশ্বে এক আতঙ্কের নাম। এমন কোনো দেশ নেই যেখানে করোনাভাইরাস হানা দেয়নি। বাংলাদেশেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৯ জন। করোনাভাইরাস মোকাবিলার লক্ষ্যে সরকার সারা দেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এদিকে ব্যবসায়িক কাজে দুবাই গিয়ে আটকা পড়েছেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। দেশটিতে সব রকম ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন তিনি। দেশে ফিরতে পারেননি। তাই সেখানেই গৃহবন্দী হয়ে আছেন।

সুজানা গণমাধ্যমকে বলেন, ‘আসলে বলারও কিছু নেই। সারা বিশ্বই এখন মহামারিতে আক্রান্ত। আমি ভেবেছিলাম কাজ শেষ করে ফিরে যাব। কিন্তু সুযোগ পেলাম। দুবাইতে সব ফ্লাইট বন্ধ করোনা আতঙ্কে। তবে আমি ভালো আছি। সবার কাছে দোয়া চাই। আমিও সবার জন্য দোয়া করি যেন আমাদের দেশে খারাপ কিছু না ঘটে। আল্লাহ সহায়।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য