,

করোনায় সৌদি আরবে প্রথম মৃত্যু

news-image

সৌদি আরব প্রতিনিধি : নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সৌদি আরবে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে মারা যান ওই ব্যক্তি। এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, নিহত ব্যক্তি একজন আফগান নাগরিক ছিলেন।

সৌদির সংবাদমাধ্যমগুলো বলছে, মৃত ব্যক্তির বয়স ৫৮ বছর। তিনি আফগানিস্তানের নাগরিক। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তার স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটে। পরে তাকে মদিনার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে নেওয়ার পরই তিনি মারা যান।

আজ মঙ্গলবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজনস মুখপাত্র সংবাদ সম্মেলনের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২০৫ জন আক্রান্ত হয়েছেন বলেও নিশ্চিত করেন। এখন পর্যন্ত দেশটিকে করোনা রোগীর সংখ্যা ৭৬৭ জনে পৌঁছেছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য