,

গোটা ভারতে ৩ সপ্তাহের লকডাউন

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (করোনা-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে মঙ্গলবার মধ্যরাত থেকে গোটা ভারতে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ- এই সময় যে যেখানে রয়েছেন, সেখানেই থাকুন।’

মোদি বলেন, প্রত্যেক ভারতীয়, প্রত্যেক পরিবারকে বাঁচানোই আমাদের প্রধান লক্ষ্য। দেশের যা পরিস্থিতি, তাতে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়।

ভারতের প্রতিটি রাজ্য, জেলায় এই নির্দেশ কার্যকর হবে বলেও ঘোষণা দেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের একটা ভুল পদক্ষেপ আপনার বাড়িতে করোনা ডেকে আনতে পারে। এই ২১ দিন লকডাউন না মানলে আমরা ২১ বছর পিছিয়ে পড়বো।’

তিনি বলেন, সোশ্যাল ডিসটেনস কেবল করোনা আক্রান্তের জন্য নয়। এটা সবার জন্য। এমনকি খোদ প্রধানমন্ত্রীর জন্যও। ঘরেই থাকতে হবে। তবেই করোনাকে আমরা আটকাতে পারব।

আনন্দবাজার জানায়, মঙ্গলবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫১৯ জনে দাঁড়িয়েছে। এদিন নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৮ জন। দেশটিতে করোনা আক্রান্তে এখন পর্যন্ত মারা গেছেন ১০ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য