,

ভারত থেকে আটকা পড়া যাএীরা দেশে ফিরেছেন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : করোনভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১২ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ করে দেয় ভারতের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট কর্তৃপক্ষ। শুধুমাত্র কূটনৈতিক, অফিসিয়াল, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও প্রকল্পের ভিসা ছাড়া সব ধরণের ভিসাধারী যাত্রীদের প্রবেশ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ থেকে যাত্রী প্রবেশ বন্ধ করে দেয়ার কারণে এখন শুধু বাংলাদেশি যাত্রীরা আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলাদেশ ঢুকছেন। মূলত যারা ভারতের নেয়া সিদ্ধান্তের আগে ভারতে প্রবেশ করে সেখানে আটকা পড়েছিলেন তারাই এখন দেশে ফিরছেন। গতকাল সোমবার (২৩ মার্চ) আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ৪০ জন আটকে পড়া বাংলাদেশি দেশে ফিরেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টা পর্যন্ত শুধুমাত্র ১০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে। চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, যারা ভারতে আটকা পড়েছিলেন তারাই এখন দেশে ফিরছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য