,

করোনার প্রভাবে আখাউড়া স্থলবন্দরের পণ্য রফতানি কার্যক্রম বন্ধ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : করোনাভাইরাসের প্রভাবে বন্ধ হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড় স্থলবন্দরের পণ্য রফতানি কার্যক্রম। করোনার কারণে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহর লকডাউন করায় পণ্য না নেয়ার কথা জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। ফলে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় কোনো পণ্যবোঝাই ট্রাক প্রবেশ করতে না পারায় ৭০ থেকে ৮০টি ট্রাক আটকা পড়েছে।

স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, করোনাভাইরাসের কারণে আগরতলা শহর লকডাউন করে দেয়া হয়েছে। ফলে সেখানকার ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে আপাদত পণ্য নিতে পারছেন না। বিষয়টি তারা আগরতলা কাস্টমস ও বাংলাদেশি ব্যবসায়ীদের মৌখিকভাবে জানিয়েছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পণ্য রফতানি বন্ধ থাকবে আগরতলায়।

আখাউড়া স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন বিভিন্ন পণ্যবোঝাই ৪০-৫০টি ট্রাক আগরতলায় প্রবেশ করে। এসব পণ্য আগরতলা থেকে দেশটির সেভেন সিস্টার খ্যাত সাতটি রাজ্যে সরবরাহ করা হয়। বিকেল সাড়ে ৪টার পর পণ্য না নেয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি ব্যবসায়ীদের চিঠি দিয়ে অবগত করা হবে বলে জানা গেছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগরতলার ব্যবসায়ীরা পণ্য নেবে না বলে জানিয়েছেন। আটকে পড়া পণ্যবোঝাই ট্রাকগুলো বন্দরের ওয়্যারহাউসে বিনা চার্জে রাখার জন্য আমরা ইতিমধ্যে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছি।

এর আগে গত ১২ মার্চ আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ করে দেয় আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য