,

সাড়ে আটশ লঞ্চ যাত্রী অল্পের জন্য রক্ষা পেল

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জে মেঘনা নদীর চরে গ্রিন ওয়াটার-১০ নামে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী একটি লঞ্চ জরুরিভিত্তিতে নোঙর করেছে।

ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী নেওয়ার কারণে মেঘনার ঢেউয়ের তোড়ে লঞ্চটিতে পানি উঠে পড়ে।এ সময় তড়িঘড়ি করে লঞ্চটি নদীর চরে নোঙর করতে সমর্থ হয় চালক। এতে করে প্রাণে রক্ষা পেয়েছে প্রায় সাড়ে আটশ যাত্রী। বোগাদাদিয়া-৯ লঞ্চের মাধ্যমে প্রায় শতাধিক যাত্রীকে নিরাপদে গন্তব্যে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, অতিরিক্ত যাত্রীবোঝাই করার কারণে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। লঞ্চটি নদীর চরে নোঙর করা হয়েছে। এখন অন্য একটি লঞ্চ ঢাকা থেকে রওনা হয়েছে। সেটি এলে যাত্রীদের সেই লঞ্চে করে গন্তব্যে পাঠানো হবে।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, লঞ্চের ধারণক্ষমতা প্রায় ৪শ যাত্রীর। কিন্তু, প্রায় সাড়ে আটশ যাত্রীবোঝাই করে মেঘনা নদীতে আসার পরে লঞ্চটির ডেকে পানি উঠে যায়। চালক তড়িঘড়ি করে লঞ্চটি চরে নোঙর করতে সমর্থ হয়। কোনো যাত্রী হতাহতের হয়নি। এখন বিকল্প হিসেবে অন্য লঞ্চের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, যদিও লঞ্চের স্টাফরা দাবি করছেন বাল্কহেডের ধাক্কায় লঞ্চে পানি উঠেছে। কিন্তু, প্রাথমিকভাবে আমাদের তা মনে হয়নি। অতিরিক্ত যাত্রীর কারণেই লঞ্চটি ডুবতে বসেছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য