,

করোনাভাইরাসে মৃত ব্যক্তির জানাজা-দাফন নিয়ে ইফা’র নির্দেশনা

news-image

নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণে মৃত ব্যক্তির নিরাপদভাবে জানাজা ও দাফন করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

সোমবার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিভিন্ন দেশে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে। নতুন নতুন লোক এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশেও সম্প্রতি ২৭ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; মারা গেছেন একাধিক ব্যক্তি। স্বাস্থ্য অধিদফতর কর্তৃক মৃত ব্যক্তির দাফন/জানাজার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গাইডলাইন মোতাবেক একটি নির্দেশনা তৈরি করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশের প্রখ্যাত আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করে ওই নির্দেশনার বিষয়ে শরীয়তের বিধানও অনুসরণ করা হয়েছে। এ অবস্থায়, করোনাভাইরাস সংক্রমণে মৃত ব্যক্তির দাফন ও জানাজার বিষয়ে উল্লিখিত ‘করোনা (কোডিভ-১৯) রোগে মৃতব্যক্তির মৃতদেহ নিরাপদভাবে দাফন/সৎকার/ব্যবস্থাপনার নির্দেশনা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেজিও-এর (এসওপি)’ অনুসরণ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হল।

এ বিষয়ে জনমনে কোনো বিভ্রান্তি, গুজব বা শঙ্কা যাতে না ছড়াতে পারে সে জন্য সঠিকভাবে সবার সচেতনতা সৃষ্টির জন্য ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ের কর্মী, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকসহ মসজিদের ইমাম/খতিব/মুয়াজ্জিন সাহেবদের বিশেষভাবে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা