,

করোনাভাইরাসে স্পেনে ২৪ ঘণ্টায় আরও ৪৬২ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের দেশ স্পেন। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর স্পেনে এ ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করছে।

প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় স্পেনে আরও ৪৬২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ৪ হাজার ৩শ ২১ জন। মোট আক্রান্ত ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৩শ ৫৫ জন।

মহামারি এ ভাইরাস ঠেকাতে নানা পদক্ষেপের পাশাপাশি পুরো স্পেনে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। কিন্তু থামছে না বিপর্যয়, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

বিশ্বে চতুর্থ এবং ইউরোপে করোনাভাইরাসে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ স্পেন। দেশটিতে করোনার প্রকোপ যেন বাড়তে না পারে সে জন্য ইতোমধ্যে লোকজনের চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এদিকে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার।

এ জরুরি অবস্থা ১৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে। খাবারের দোকান, ওষুধ, কর্মক্ষেত্র, হাসপাতাল বা জরুরি কাজ ছাড়া বাইরে বের হওয়া যাবে না। সবাইকে বাড়িতেই অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে।

প্রাণঘাতী এ ভাইরাস প্রতিরোধে সোমবার থেকে পুরো স্পেনে রেডজোনের আওতাভুক্ত ঘোষণা করার পর থেকেই গৃহবন্দী হয়ে পড়েছে দেশটির অধিকাংশ মানুষ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য