,

চিত্রনায়িকা নিপুণ কর্মীদের অগ্রিম বেতন দিলেন

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা নিপুণের আরও একটি পরিচয় তিনি একজন ব্যবসায়ী। কয়েক বছর আগে নিজ উদ্যোগে তিনি গড়ে তোলেন প্রসাধনী ও লাইফস্টাইলকেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’। দেশের করোনা পরিস্থিতির কারণে আপাতত প্রতিষ্ঠানটি বন্ধের পাশাপাশি কর্মীদের অগ্রিম বেতন দিলেন নিপুণ।

চিত্রনায়িকা বলেন, ‘করোনার কারণে পুরো বিশ্ব এখন থমকে গেছে। বাংলাদেশেও এখন একই অবস্থা বিরাজ করছে। এই সময়ে ঘরের ভেতরে থাকা খুব জরুরি। তাই আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানটি আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’

নিপুণ আরও বলেন, ‘আমার ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ২৫ জন কর্মী কাজ করেন। তাদের সবাইকে প্রতিদিন প্রচুর মানুষকে সেবা দিতে হয়। এই সময় একটা জায়গায় এত মানুষের সমাগম বিপদজনক। তাই স্পা সেন্টারটি বন্ধ করেছি। পাশাপাশি কর্মীদের কিছু বেতনও দিয়েছি।’

আশেপাশের কিছু দরিদ্র মানুষকে সহযোগিতা করেছেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আপনারাও সচেতন হোন। খুব বেশি প্রয়োজন না হলে দয়া করে ঘর থেকে বের হবেন না।’

নিপুণ জানান, কিছুদিন আগে তার মা, ভাই ও মেয়ে বিদেশ থেকে দেশে ফিরেছেন। বর্তমানে তারা হোম কোয়ারেন্টিনে আছেন। যারা দেশের বাইরে থেকে আসছেন তাদেরকেও একই কাজ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, রাজধানীর বনানী কামাল আতাতুর্ক এভিনিউতে নিপুণের ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ অবস্থিত। এটি চালু হয় ২০১৬ সালে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য