,

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকায়

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঢাকার বাসিন্দা। আজ সোমবার বিকেলে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

করোনা সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ের প্রথম দিনে অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আক্রান্ত ৩৩ জনের মধ্যে ঢাকা শহরের ভেতরেই ১৫ জন, মাদারীপুরে ১০ জন, নারায়ণগঞ্জে তিনজন, গাইবান্ধায় দুজন, কুমিল্লায় একজন, গাজীপুরে একজন একং চুয়াডাঙ্গায় একজন রয়েছেন।’

আইইডিসিআরের পরিচালক বলেন, ‘সংক্রমিতদের মধ্যে অন্য দেশ থেকে ভ্রমণ করে এসেছেন ১৩ জন, আর বাকি ২০ জন এদের মাধ্যমে কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছেন। এই ১৩ জনের মধ্যে ইতালি থেকে ছয়জন, যুক্তরাষ্ট্র থেকে দুজন, ইতালি বাদে ইউরোপের অন্যান্য দেশে থেকে দুজন, বাহরাইন থেকে একজন, ভারত থেকে একজন এবং কুয়েত থেকে একজন।’

সেব্রিনা ফ্লোর আরও বলেন, ‘আক্রান্তদের মধ্যে ১০ বছরের নিচে আছে দুজন, ২০ বছরের মধ্যে একজন, ৩০ বছরের মধ্যে নয়জন, ৪০ বছরের মধ্যে নয়জন, ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৬০ বছরের মধ্যে একজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ছয়জন।’

দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ছয়জন। এতে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য