,

প্রশাসনের দপ্তরগুলোতে করোনা রোধে বেসিন স্থাপন

news-image

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমন রোধে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরগুলোর সামনে বেসিন স্থাপন করা হয়েছে। দপ্তরগুলো আগত সেবা গ্রহনকারী ও সেবা প্রদানকারীরা দপ্তরগুলোতে প্রবেশ ও বের হওয়ার সময় নিয়মিত হাত ধোয়া নিশ্চিত করতে এই ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন করোনা ভাইরাস সম্পর্কে করণীয় বিষয়ক আলোচনা সভায় এই সিদ্ধান্ত গ্রহন করায় তা প্রশাসনের প্রতিটি দপ্তরে বাস্তবায়ন করা হচ্ছে।

ইতিমধ্যে উপজেলা প্রশাসন ভবনের সামনে তথা ইউএনও কার্যালয়ের সামনে বেসিন স্থাপন, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নান্দাইল মডেল থানাসহ বিভিন্ন দপ্তরের সামনে বেসিন স্থাপন করা হয়েছে।

সরজমিন দেখা যায়, উক্ত দপ্তরগুলোতে আগত সেবা গ্রহনকারী ও সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীগণ দপ্তরে প্রবেশ ও বের হওয়ার সময় বেসিনে রাখা সাবান ও হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধৌত করছেন। শুধু তাই নয় এই পরিবেশ এখন নান্দাইল প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল শাখা সহ বিভিন্ন সামাজিক ও ব্যাক্তি প্রতিষ্ঠানে হাত ধোয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।

ইউএনও মুহাম্মদ আব্দুর রহিম সুজন বলেন, “করোনা ভাইরাসের সংক্রমন রোধ ও এর প্রভাব ঠেকাতে সবধরনের ব্যবস্থা গ্রহন করছি। আর করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতাই মূল উপায়। নিজে বাচঁতে হবে এবং অন্যকেও বাচাঁতে হবে। সে লক্ষে প্রবাসীদের কোয়ারেন্টাইনে থাকার পরার্মশ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রনে রাখতে প্রতিদিই বাজার মনিটরিং অব্যাহত আছে।

এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহম্মেদ নাসের জানান, করোনা ভাইরাস সংক্রমন রোধ করতে স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ড ও সার্বক্ষনিক কন্ট্রোলরুম খোলা সহ সবধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য