রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের ২৬ মার্চের সব কর্মসূচি বাতিল

news-image

নিউজ ডেস্ক : ভয়াবহ করোনাভাইরাসের কারণে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

আগামী ২৫ মার্চ (বুধবার) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ দেশের সবগুলো চ্যানেল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে।

ভাষণে ক‌রোনাভাইরা‌সের বর্তমান প‌রি‌স্থি‌তি নি‌য়ে দিক নি‌র্দেশনা দে‌বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।