,

আট কোটি মানুষ আগামী ৬ মাস ফ্রি চাল পাবে : মমতা

news-image

ডেস্ক রিপোর্ট : করোনার প্রকোপে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়। জানিয়েছেন, ২ টাকা দরে যারা চাল পেতেন, তাদের এবার থেকে বিনামূল্যে দেওয়া হবে। এটা শুধু দরিদ্রদের জন্য নয়। প্রায় আট কোটি মানুষ এতে চাল নিতে পারবেন আগামী ৬ মাস।

শুক্রবার নবান্নে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা। এসময় তিনি এও বলেন, যারা এখন জরুরি পরিষেবায় যুক্ত থেকে যে সকল কর্মী নিরন্তর কাজ করছেন, তাদের পুজোর পর বিশেষ ছুটি দেয়া হবে।

বেসরকারি কর্মীদের হাজিরা ৫০ শতাংশ করার সূত্রটাই তার মাথা থেকেই এসেছে।

মিডিয়া রিপোর্ট বলেছে, পশ্চিমবঙ্গের ৭ কোটি ৮৫ লক্ষ মানুষের যে কেউ ২ টাকা করে চাল বিনামূল্যে পাবেন আগামী ৬ মাস পর্যন্ত। উপরন্তু করোনায় সাহায্যের জন্য স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড তৈরি করা হচ্ছে। করোনাভাইরাসের কবল থেকে বঙ্গবাসীদের বাঁচাতে তিনি চিকিৎসার দিকেও ঝুকেছেন। মানুষকে সাহস দিচ্ছেন। নিমপাতা-তুলসীপাতা খাওয়ার দাওয়াই দিচ্ছেন। কখনও আবার মাস্কের অভাবে গেঞ্জির কাপড় ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

কিন্তু প্রাণঘাতী করোনা থেকে সতর্কতায় নিজে কী করছেন বাংলার মুখ্যমন্ত্রী? গত শনিবার এক সাংবাদিক সম্মলেনে তিনি বলেন, ‌‌‌‌এক ঘণ্টা অন্তর সাবান দিয়ে কনুই পর্যন্ত হাত পরিষ্কার করুন। আমি যেমন নিজে তিনবার দিনে সাবান দিয়ে হাত ধুচ্ছি। দুবার হাত স্যানিটাইজ করছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য