,

‘করোনা আতঙ্ক’কে কলকাতায় আটকে থাকা বাংলাদেশিরা

news-image

অনলাইন ডেস্ক : কেউ গেছেন বেড়াতে, কেউ ডাক্তার দেখাতে, কেউ আবার ব্যবসার কাজে। প্রতিবেশী পশ্চিমবঙ্গে গিয়ে এভাবে অনেক বাংলাদেশি আটকা পড়েছেন বলে জানিয়েছে ভারতের বাংলা দৈনিক আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়েছে, ইএম বাইপাস লাগোয়া সোনালি পার্ক, শান্তি পার্কের মতো কয়েকটি এলাকার গেস্ট হাউজে আতঙ্কে দিন কাটছে ওই বাংলাদেশিদের।

ভারতে যাদের থাকার জায়গা নেই তারা সাধারণত এখানকারই একাধিক গেস্ট হাউসেই ওঠেন। সেখানে এখন লোকের আনাগোনা কমে এসেছে।

আটকে পড়া বাংলাদেশি পরিবারের সদস্য রিফাত হোসেন নামের এক তরুণ পত্রিকাটিকে বলেন, ‘বন্ধু-বান্ধব, পরিজনেরা মিলিয়ে এখানে আমরা আট জন আছি। আমার এক ভাই পরিবার নিয়ে অন্য জায়গায় উঠেছেন। কলকাতায় ঘুরতে এসেছিলাম। কিন্তু করোনার জন্য সব জায়গা তো বন্ধ। ফিরতেও শুনছি সমস্যা হচ্ছে। ভাই এলে ফেরার ব্যাপারে ঠিক করা হবে।’

করোনা-আতঙ্কের মধ্যেও স্ত্রীর চিকিৎসা নিয়ে চিন্তিত ঝিনাইদহের বাসিন্দা শামিম আহমেদ। শান্তি পার্কের একটি গেস্ট হাউসে বসে তিনি জানান, স্ত্রীরোগের চিকিৎসা করাতে কলকাতায় গেছেন। ২৮ মার্চ পরবর্তী দিন দিয়েছেন চিকিৎসক। কিন্তু হাসপাতালে রোগীদের ভিড় এড়ানোর নির্দেশিকা দেওয়া হয়েছে।

শামিমের স্ত্রী নার্গিস আখতার বলেন, ‘এই পরিস্থিতিতে ডাক্তার দেখানো কি যাবে? আমাদের দেশ থেকেও করোনার খবর পাচ্ছি।’

আবার বৃদ্ধা মায়ের চিকিৎসা না করিয়েই কলকাতা ছাড়ার জন্য মরিয়া গাজীপুর থেকে শান্তি পার্কের এক গেস্টহাউস ওঠা জেসমিন আক্তার। বললেন, ‘মা এ দেশে বসে রোগে পড়তে চাইছেন না। এমনিতেই মায়ের হৃদ্‌রোগের সমস্যা। তার মধ্যে বয়স্কদের শরীরে করোনা খুব বেশি প্রভাব ফেলছে শুনেছি। তাই ঠিক করেছিলাম, আর দেরি করব না। এখন কী হবে জানি না।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য