,

করোনা আক্রান্ত সেই গায়িকার পাশে দাঁড়ানোয় তোপের মুখে সোনম

news-image

বিনোদন ডেস্ক : করোনা আক্রান্ত ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুরকে নিয়ে যখন বলিউড মহলে সমালোচনার ঝড় বইছে, ঠিক তখনই তার পাশে দাঁড়িয়ে নেটিজেনদের তোপের মুখে পড়লেন অভিনেত্রী সোনম কাপুর।

শনিবার টুইটারে একটি পোস্টে সোনম লিখেছেন, কণিকা দেশে ফিরে এসেছে ৯ তারিখ। ভারতীয়রাও নিজেকে কোয়ারেন্টিনে না রেখে সেই সময় চুটিয়ে হোলি খেলেছে।

এর পরই নেটিজেনরা সোনমের সমালোচনা শুরু করেন।

টুইটারে সোনমকে একজন লেখেন, যখন বিদেশ থেকে কণিকা ফিরলেন, তখন তার বাধ্যতামূলকভাবে ১৪দিন কোয়ারেন্টিনে যাওয়া উচিৎ ছিল। কিন্তু তিনি সেই নির্দেশ মানেননি। বরং পার্টি করে বেড়িয়েছেন। রং খেলেছেন। আপনি এত কিছুর পরেও কী করে তাকে সমর্থন করতে পারেন?

আরেকজনের ভাষ্য, কাপুর সারনেম বলেই কি আপনি কণিকার প্রতি এতটা সদয় হলেন?

গত ১৫ মার্চ লন্ডন থেকে লখনৌতে নিজের অ্যাপার্টমেন্টে আসেন গায়িকা কণিকা। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেও তিনি কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা করাতে অস্বীকার করেন এবং তার লন্ডন ভ্রমণের কথা চেপেও যান।

শুধু তাই নয়, ওই দিনই একটি পাঁচ তারকা হোটেলে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে পার্টিরও আয়োজন করেছিলেন কণিকা। কণিকার বন্ধুরা ছাড়াও ওই পার্টিতে রাজনৈতিক ব্যক্তিত্ব ও উচ্চপদস্থ আমলাসহ প্রায় ৩৫০ অতিথি যোগ দিয়েছিলেন।

ওই পার্টিতে অংশ নিয়েছিলেন রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও তার পুত্র বিজেপির সংসদ সদস্য দুষ্মন্ত সিংহ। ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার মন্ত্রী জয়প্রতাপ সিং।

কণিকার করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছিল বিভিন্ন মহলে। অক্ষয় কুমার থেকে বাপ্পি লাহিড়ী, গায়িকার অবিবেচক কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় নিন্দা করেছিলেন তাকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য