,

যুক্তরাজ্যের পরিস্থিতি হবে ইতালির মতো

news-image

অনলাইন ডেস্ক : ইউরোপের দেশ ইতালিতে করোনাভাইরাসের ভয়াবহতা ছাড়িয়ে গেছে উৎপত্তিস্থল চীনকেও। গতকাল শনিবার ইতালিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৯৩ জন, যা এখন পর্যন্ত যেকোনো দেশের জন্যই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

খুব শিগগিরই এমন পরিস্থিতি হতে পারে যুক্তরাজ্যেও। রোববার দেশটির প্রধানমন্ত্রী নিজে এ আশঙ্কা প্রকাশ করেছেন। গতকাল শনিবার পর্যন্ত দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জন, যা ঠিক ৭ মার্চ তারিখে ইতালিতে মৃত্যু সংখ্যার সমান। এ পরিসংখ্যান টেনে বরিস জনসন বলেন, ‘ইতালির মতো পরিস্থিতি থেকে আমরা মাত্র দুই কি তিন সপ্তাহ পেছনে আছি।’

তিনি বলেন, ‘যুক্তরাজ্যে করোনাভাইরাসে অসুস্থ হওয়া মানুষ এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর এই বিষয়টি আমরা কোনোভাবেই গোপন করতে পারি না। গোপন করা উচিত হবে না। কেননা যুক্তরাজ্যের পরিস্থিতিও ইতালির মতোই ভয়াবহ হতে চলেছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘ইতালিয়দের চিকিৎসা ব্যবস্থা দুর্দান্ত। তারপরও তাদের চিকিৎসক-নার্সরা পরিস্থিতি মোকাবিলা করতে হিমশিম খাচ্ছেন। এরই মধ্যে ইতালিতে মৃত্যুর সংখ্যা কয়েক হাজার হয়েছে, যা আরও বাড়বে। আমরা যদি একসঙ্গে কাজ না করি, যদি (ভাইরাস) বিস্তারের গতি কমাতে নায়কোচিত জাতীয় ব্যবস্থা না নেই-তাহলে আমাদের এনএইচএস-ও (ন্যাশনাল হেলথ সার্ভিস) একইভাবে হিমশিম খাবে।’

এ সময় কোয়ারেন্টিনের নির্দেশনা অমান্য করে নাগরিকদের ঘরের বাইরে না যাওয়ার জোর অনুরোধ জানান বরিস জনসন।

কিছুদিন আগেই করোনার উৎস চীনকে মৃ্ত্যুর সংখ্যায় ছাড়িয়ে গেছে ইতালি। ইউরোপের দেশটিতে করোনাভাইরাসে এপর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৮২৫ জন, আক্রান্ত ৫৩ হাজারেরও বেশি।

এদিকে, ইতালি সরকার ইতিমধ্যেই লকডাউন করে দিয়েছে দেশটির অধিকাংশ শহির। ফার্মেসি ও নিত্যপণ্য বিক্রয়কেন্দ্র বাদে বন্ধ করা হয়েছে সবকিছু। নাগরিকদের আগামী কয়েক সপ্তাহ ঘর থেকে বের না হওয়ার জন্য কড়া পরামর্শ দিয়েছে সরকার।

তারপরও করোনার মহামারি নিয়ন্ত্রণে আনতে পারছে না ইতালির স্বাস্থ্য বিভাগ। চিকিৎসকরা জানিয়েছেন, দেশটির উত্তরাঞ্চলের হাসপাতালগুলোতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, রোগী রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। অনেক মেডিকেল কর্মী অস্থায়ী তাঁবুতেই দিনরাত কাজ করে যাচ্ছেন।

চলতি সপ্তাহেই চীনা রেডক্রসের একটি পরিদর্শক টিম দেশজুড়ে লকডাউনকে গুরুত্ব না দেয়া ও কোয়ারেন্টাইন না মানায় ইতালীয় নাগরিকদের কড়া সমালোচনা করেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা