,

সঙ্গনিরোধ আদেশ অমান্য করায় ইতালী প্রবাসীকে জরিমানা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হোম কোয়ারেন্টাইন না মানায় এক ইতালী প্রবাসীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার আশুগঞ্জ বাজারের কলা বাগান এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার জানান, চারদিন আগে ইতালী প্রবাসী যুবককে তার বাসায় গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়। কিন্তু সেই যুবক আশুগঞ্জ বাজারে গিয়ে অবাধে ঘুরাফেরা করতে থাকে। এমন সংবাদ পেয়ে সাথে সাথেই অভিযান চালিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, সর্বশেষ তথ্যমতে উপজেলায় মোট ১’শ ৫৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে। কেউ এই আদেশ অমান্য করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য