,

নোয়াখালীর সুবর্ণচর লকডাউন ঘোষণা

news-image

নোয়াখালী প্রতিনিধি : করোনা আতঙ্কে নোয়াখালীর সুবর্ণচর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

রোববার সন্ধ্যায় ইউএনও এএসএম ইবনুল হাসান ইভেন জানায়, সুবর্ণচর উপজেলাকে করোনা ভাইরাস জনিত কারণে রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত লকডাউন করা হয়েছে।

এ সময় হাসপাতাল-স্বাস্থ্য কেন্দ্র, ঔষধের দোকান ছাড়া সব দোকান বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে জনসাধারণকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। কেউ নিষেধ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সমূহের যে সব চিকিৎসক-কর্মচারীরা জেলা সদরে অবস্থান করেন তাদেরকে কর্মস্থলে থাকতে নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন।

এদিকে লকডাউন এর ঘোষণা মাইকে প্রচারের পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। লোকজন অধিক মূল্যে চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য