,

নবীনগরে পুলিশ আসার খবরে বিয়ের আয়োজন পন্ড

news-image

সঞ্জয় শীল, নবীনগর : করোনা ভাইরাস প্রতিরোধে বিয়ে সভা সমাবেশ নিষিদ্ধ করা হলেও সেই নিষেধাজ্ঞা অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে আজ রবিবার দুপুরে বিয়ের অনুষ্ঠান করতে গিয়ে পুলিশের অভিযানে পন্ড হলো বিয়ে। আর পালিয়ে বাঁচলো বর কনে।

জানা যায়, প্রশাসনের নির্দেশনা অমান্য করে রবিবার দুপুরে নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের মাহাবুব মিয়ার মেয়ের সাথে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কেটু খন্দকারের ছেলে পলাশের বিয়ের সব আয়োজন শেষ হলেও পুলিশ আসার সংবাদ পেয়ে বর ও কনের লোকজন পালিয়ে যায়। বরযাত্রী দুলাল শিকদার বলেন, পুলিশ আসার সংবাদে বর ও কনের লোকজন পালিয়ে যাওয়ার সময় কয়েকজন অটো চালক বরযাত্রীদের উপর হামলা চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে শিবপুর ফাড়িঁর ইনচার্জ এস আই ইহসানুল হাসান বলেন, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ে চলছিল। পুলিশ আসার সংবাদ পেয়ে বর ও কনে পালিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য