,

মন্ত্রিসভার সোমবারের বৈঠক হচ্ছে না

news-image

নিজস্ব প্রতিবেদক : মন্ত্রিসভার নিয়মিত বৈঠক আগামীকাল সোমবার হচ্ছে না। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, ‘এ সোমবার মন্ত্রিসভা বৈঠক হচ্ছে না। মুজিববর্ষের বিশেষ অধিবেশনের কারণে এই বৈঠক না করার সিদ্ধান্ত ছিল। বৈঠক না হওয়ার বিষয়টি ইতিমধ্যে আমরা সংশ্লিষ্টদের জানিয়েও দেয়া হয়েছে।’

মুজিববর্ষ উপলক্ষে ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে জনসমাগম হয় এমন সব ধরনের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

মন্ত্রিসভা হচ্ছে দেশের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। সাধারণত প্রতি সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করে থাকেন।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে, একই সঙ্গে তিন লাখের কোটা পার হয়েছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস।

সবশেষ তথ্য অনুসারে, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ সাত হাজার ৬২৫ জন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৫০ জন।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজন মারা গেছে। শনিবার (২১ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ভাইরাসটিতে নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন, ফলে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য