,

চিকিৎসকদের জন্য তৈরি হচ্ছে ৪ লাখ সুরক্ষা পোশাক

news-image

নিজস্ব প্রতিবেদক : মার্কস অ্যান্ড স্পেনসার (এমঅ্যান্ডএস) এর কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিকের নেতৃত্বে বুয়েটের একদল অ্যালামনাই সদস্য করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসকদের জন্য সুরক্ষা পোশাক তৈরি করছেন।

করোনাভাইরাস মোকাবিলায় দেশের চিকিৎসকদের জন্য নেই পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই্)। যা দেশজুড়ে করোনা মোকাবিলার প্রধান প্রতিবন্ধক হিসেবে বিবেচিত হয়ে আসছিল। চিকিৎসকরাও সরকারের কাছে পর্যাপ্ত পিপিই সরবরাহের দাবি জানিয়ে আসছিলেন। এই দুশ্চিন্তার মধ্যেই সুখবর জানালেন স্বপ্না ভৌমিক।

শনিবার রাতে নিজের ফেইসবুকে তিনি জানান, বুয়েটের একদল অ্যালামনাই আর আমার দল মিলে তৈরি করছি পিপিই, সহযোগিতা করছে এফসিআই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তারা এ পোশাক তৈরির উদ্যোগ নিয়েছেন।

ফেইসবুকে শামস রশীদ জয় লেখেন, ‘ স্বপ্নার উদ্যোগে আজ করোনা মোকাবেলায় ডাক্তার ও নার্স, রোগী, অন্যান্য জরুরী সেবার সদস্যদের জন্য চার লাখ পিপিই (পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট) তৈরীর কাজ শুরু করেছে মার্ক্স অ্যাণ্ড স্পেন্সার। সারা দিন চলেছে ফ্যাব্রিকের সন্ধান, বুয়েট এলামনি সহায়তায় হয়েছে নকশা। সন্ধ্যাতেই পাওয়া গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন।

পিপিইগুলো বিনামূল্যে বিতরণ করা হবে। প্রাউড অফ ইউ, বোনটা আমার।

এগুলো বানানো হচ্ছে মার্ক্স অ্যাণ্ড স্পেন্সারের সাথে নিয়মিত কাজ করা গার্মেন্টস ফ্যাক্টরীগুলোতে। ১০-১২ দিনের মধ্যেই চার লাখ তৈরী হয়ে যাবে বলে প্রত্যাশা মার্ক্স অ্যাণ্ড স্পেন্সারের।

স্বপ্নার মা সাধনা ভৌমিক ইহলোক ছেড়ে চলে গেছেন মাত্র ২১ দিন আগে। আজকের এই বিশাল কাজের খবরটি ফেসবুকে ছোট্ট করে জানানোর সময় স্বপ্না মাসীমাকে স্মরণ করেছেন।

চলুন আমরা সবাই মিলে রত্নগর্ভা প্রয়াত সাধনা ভৌমিকের চিরশান্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।

“যার যা আছে, তা-ই নিয়ে ঝাপিয়ে পড়ো”‘।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য