,

রেড ক্রিসেন্টের ১০ লাখ স্বেচ্ছাসেবক মাঠে নেমেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : নভেল করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সারা দেশে সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সোসাইটির প্রায় ১০ লাখ স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা-কর্মচারী রাজধানীসহ সারা দেশে জনসচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে।

এ ছাড়া সোসাইটির স্বেচ্ছাসেবকরা বিভিন্ন জেলায় বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উদ্বুদ্ধ করছেন। বাস ও ট্রেনের বগিতে জীবাণুনাশক ছিটানোর কাজও করছেন তাঁরা। রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, এরই মধ্যে তারা নিজেদের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিয়েছে। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের স্বাস্থ্যের নিরাপত্তার কথা বিবেচনা করে সরবরাহ করা হয়েছে ১৮৫ সেট পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট, পর্যাপ্ত সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী।

গতকাল বিকেল রাজধানীর সার্ক ফোয়ারা মোড় ও ফার্মগেট এলাকায় সোসাইটির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। তাতে অংশগ্রহণ করেন সোসাইটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত। এ সময় সোসাইটির ট্রেজারার লুৎফুর রহমান চৌধুরী হেলাল, মহাসচিব মো. ফািরোজ সালাহ্ উদ্দিন, উপমহাসচিব মো. রফিকুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল সোসাইটির উদ্যোগে গাজীপুরে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের মধ্যে বিতরণের লক্ষ্যে জেলা সিভিল সার্জনের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য