,

লকডাউনেও প্রবাসীদের ঠেকানো যাচ্ছে না

news-image

করোনাভাইরাস আতঙ্কে লকডাউনের পরও সচেতন হচ্ছেন না মাদারীপুরের শিবচরের প্রবাসীরা। তাদের নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে প্রশাসন। অতি ঝুঁকিপূর্ণ চারটি এলাকায় সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।

কড়া নজরদারির পরও পৌরসভার শিবরায়ের কান্দি গ্রামে নিয়মের তোয়াক্কা না করে বাইরে বের হচ্ছেন অনেক প্রবাসী। কেউ কেউ দোকান খুলে বেচাকেনাও শুরু করেছেন। এতে ঝুঁকি বেড়ে যাওয়ায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পুলিশের সতর্কবার্তা ও অভিযান

পুলিশের সতর্কবার্তা ও অভিযান

শিবচরের ইউএনও মো. আসাদুজ্জামান জানান, মানুষকে নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বেশি ঝুঁকিতে থাকা উপজেলার চারটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কাউকে বের হতে দেয়া হচ্ছে না। এতকিছুর পরও প্রবাসীদের নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে।

জানা গেছে, করোনাভাইরাস আতঙ্কের মধ্যে শুধু শিবচরেই ফিরেছেন প্রায় সাড়ে ৬শ’ ইতালি প্রবাসী। অথচ পুরো মাদারীপুরে হোম কোয়ারেন্টাইনে মাত্র ২৬৩ জন। এছাড়া রাজধানী ও জেলার হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে আটজনকে।

নিষেধাজ্ঞার মধ্যেও দোকান খুলে বেচাকেনা। প্রশাসনের  অভিযান

নিষেধাজ্ঞার মধ্যেও দোকান খুলে বেচাকেনা। প্রশাসনের অভিযান

ইউএনও জানান, প্রবাসীদের চলাচল নিয়ন্ত্রণে শিবচর পৌরসভার দুটি ওয়ার্ড, পাচ্চর ইউপির একটি গ্রাম, দক্ষিণ বহেরাতলা ইউপির একটি গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ করা হয়েছে। জেলা-উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে।

তিনি আরো জানান, প্রশাসন অভিযান চালিয়ে বিভিন্ন বাড়ি থেকে প্রবাসীদের কোয়ারেন্টাইনে পাঠাচ্ছে। এছাড়া সচেতনতামূলক কর্মসয়চি অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী

মহাসড়কে জনতার ঢল, ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় একটি নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে জান্তার ভয়াবহ বিমান হামলায় নিহত ৫০, জাতিসংঘের তীব্র ক্ষোভ

সংসদ সদস্য পদ ছাড়ার নির্দেশ পেলেন ফেরদৌস আহমেদ মিষ্টি

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী