,

সাধারণ রোগী ভর্তি বন্ধ বিএসএমএমইউতে

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নতুন করে সাধারণ রোগী ভর্তি বন্ধ ঘোষণা করা হয়েছে।

হাসপাতালে ভর্তি থাকা বর্তমান রোগীদের স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

তিনি বলেন, করোনাভাইরাস সচেতনতায় শনিবার রাতেই এ সিদ্ধান্ত সবাইকে জানানো হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হবে না। তবে জরুরি বিভাগ দিয়ে জরুরি রোগীরা ভর্তি হতে পারবে।

তিনি জানান, সাধারণ রোগীদের ভর্তি বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সব বিভাগের জরুরি অপারেশন থিয়েটারগুলো (ওটি) চালু থাকলেও সাধারণ ওটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরো জানান, ৩১ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। জ্বর ও ঠাণ্ডাজনিত রোগ নিয়ে কেউ যদি হাসপাতলে আসেন, তাহলে বারডেমের পাশে বেতারের পুরাতন ভবনে একটি ওয়ার্ডে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হবে। তারপরে তাদের সঙ্গে কথা বলে এবং লক্ষণ দেখে যদি করোনাভাইরাস মনে হয় তাহলে সেই রোগী সরকারের বরাদ্দকৃত হাসপাতালে পাঠানো হবে। সেখানকার চিকিৎসকদের আমরা পার্সোনাল প্রটেক্ট ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য