,

এবার বিদেশিদের স্থলবন্দর দিয়ে প্রবেশ নিষিদ্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ১০ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করার পর এবার সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে শনিবার এ বিষয়ে একটি নির্দেশনা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। রোববার থেকেই এই নির্দেশনা কার্যকর হচ্ছে। তবে স্থলবন্দর কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো নির্দেশনা হাতে পায়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন শাখার সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে করোনা প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

এজন্য বাংলাদেশের অভ্যন্তরে করোনাভাইরাসের অধিকতর সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোববার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশের চালু সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হলো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য