,

ফলাফল প্রত্যাখান, ফের নির্বাচনের দাবি রবিউলের

news-image

নিউজ ডেস্ক : ঢাকা-১০ সংসদীয় আসনের উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি।

ভোট বাতিল করে পুন:নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।

শনিবার ভোটগ্রহণ শেষে রাজধানীর বাংলামোটরের প্রধান নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

রবিউল আলম রবি বলেন, এই নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। আর যে নির্বাচনে ভোটার ভোটই দিতে পারলো না, সে নির্বাচন আমার দল বিএনপি এবং আমি বর্জন করছি। ফলাফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আধিপত্য বিস্তার, দখল ও কেন্দ্রে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির কারণে মানুষ ভোট বিমুখ হয়েছে।

এক প্রশ্নের জবাবে রবি বলেন,জয়ী হলেও ফলাফল প্রত্যাখ্যান করব। কারণ ওটা হবে আওয়ামী লীগের সাজানো নাটক। জনগণ যেখানে ভোট দেয়ার সুযোগ পায়নি আমি সে ফলাফল প্রত্যাখ্যান করব নিশ্চিত।

নির্বাচনকে ঘিরে বিএনপি কোনো কর্মসূচিতে যাবে কি না–এমন প্রশ্নে রবি বলেন, বিএনপি আন্দোলন-কর্মসূচির মধ্যেই রয়েছে। আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করছি। জনগণ যাতে কেন্দ্রে এসে ভোট দেয় সে বিষয়ে তাদের সচেতন করার চেষ্টা করছি।

ভোটার উপস্থিতি খুবই কম ছিল দাবি করে রবি বলেন, নির্বাচনে ৩৬ টি কেন্দ্র পরিদর্শন করেছি। বেলা সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রগুলো ঘুরেছি। কোনো কোনো কেন্দ্রে ১০ থেকে ১৩ ভোট কাস্টিং হতে দেখেছি। ভোটার উপস্থিতি ভয়ঙ্কর রকমের খারাপ। অনেক কেন্দ্রে ৫ জন করে নৌকার এজেন্ট দেখেছি। কিন্তু ওই কেন্দ্রে কোনো ভোট পড়েনি। তাদের সবাইকে বাহির থেকে এনে এজেন্ট দেয়া হয়েছে।

জনগণের উদ্দেশ্যে করে রবি বলেন, আপনাদের ভোটাধিকার রক্ষায় বিএনপি আন্দোলন করছে। সে দলের প্রার্থী হিসেবে আমিও সংগ্রাম করছি। আপনারা বিএনপির সঙ্গে থাকুন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য