,

৪০ টাকার বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে ফোন দেবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটে প্রশাসনের নজরদারি আর ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মুখে পেঁয়াজের দাম কমে গেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম কমল ২০ টাকা। শনিবার (২১ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেশি পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। এলসির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়।

শনিবার সিলেটের বড় পাইকারি বাজার কালিঘাটে খোঁজ নিয়ে জানা যায়, দেশি পেঁয়াজ সকালে কেজি ৪০ টাকায় বিক্রি হয়েছে। বিকেল থেকে এ পেঁয়াজ ৩৫ টাকায় কেজি দরে বিক্রি হয়েছে।

কালিঘাটের মেসার্স রসিদ আলী অ্যান্ড কোংয়ের মালিক মো. আব্দুল বাছিত বলেন, গত বৃহস্পতিবারও দেশি পেঁয়াজ পাইকারিতে ৬০ থেকে ৬৫ টাকা কেজি বিক্রি হয়েছে। আমদানিকৃত পেঁয়াজ কেজিপ্রতি ৭০ টাকায় বিক্রি হয়। ২৪ ঘণ্টার ব্যবধানে কেজিতে দেশি পেঁয়াজের দাম প্রায় ২০ টাকা এবং বিদেশি পেঁয়াজ প্রায় ১৫ টাকা কমেছে। সিলেটে পেঁয়াজের কোনো সংকট নেই। প্রতিদিনই প্রচুর পেঁয়াজ আসছে বাজারে। তাই মূল্যবৃদ্ধির কারণ নেই।

এদিকে সিলেটে খুচরা বাজারে শুক্রবার দেশি পেঁয়াজ ৬০-৬৫ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হয়। শনিবার দেশি পেঁয়াজ ৫০ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ৬৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

প্রসঙ্গত, অসাধু ব্যবসায়ীরা করোনাভাইরাসের অজুহাতে পেঁয়াজের দাম হঠাৎ বাড়িয়ে দেন। তবে জেলা ও উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দাম কমতে শুরু করে।

সিলেটের প্রতিটি উপজেলায় ও নগরে একযোগে অভিযান শুরু করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। অনেক উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজের মোবাইল নম্বর দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘পেঁয়াজ ৪০ টাকার বেশি বিক্রি করলে ফোন দেবেন।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য