,

যুক্তরাষ্ট্র থেকে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে জামাই হোম কোয়ারেন্টাইনে

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসা এক প্রবাসী জামাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির আরও তিন সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

গত ৭ই মার্চ যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শেখ সফিক ও তার স্ত্রী তিথি চৌধুরী। সতর্কতামূলক হোম কোয়ারেন্টিনে না থেকে দুইদিন আগে স্ত্রীকে নিয়ে জেলার নাসিরনগর উপজেলা সদরে শ্বশুর বাড়িতে বেড়াতে যান সফিক।

স্থানীয়দের মাধ্যমে এ খবর পেয়ে নাসিরনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার ও নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা ছুটে যান সেখানে। এরপর ওই প্রবাসী ও তার স্ত্রীসহ পরিবারের আরও তিনজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।

পুলিশ পরিদর্শক কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই প্রবাসী ও তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন তারা। তবে তাদের দুইজনের সঙ্গে শ্বশুর-শাশুড়ি ও গৃহপরিচারিকাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য