,

পণ্যের মূল্য অস্থিরতায় বাজার মনিটরিং,বিশহাজার টাকা জরিমানা

news-image

গোলাম সারোয়ার,আশুগঞ্জ প্রতিনিধি : প্রয়োজনের তুলনায় অনেকেইঅতিরিক্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল-ডাল-তেল-লবণ ও পেঁয়াজ সংগ্রহকরছেন এমন অভিযোগের ভিত্তিতে বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছেউপজেলা প্রশাসন।ব্রাহ্মণাবড়িয়ার আশুগঞ্জে শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় ভোক্তা অধিকার সংরক্ষণআইন ২০০৯ এর আওতায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুলহায়দার বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার জানান,অনেকেইপ্ররোচিত ও আতঙ্কিত হয়ে অতিরিক্ত বাজার করছেন।

লবণের ব্যাপারে আমরাগুজব রটতে দেখেছি। এভাবে কেউ যেন বিভ্রান্ত না হন, আমরা সরকারের পক্ষথেকে ব্যবসায়ীদের এবং ভোক্তাদের সচেতন করছি। সরকারের সব ধরণের পর্যাপ্ত পণ্য মজুদ রয়েছে। রমজান উপলক্ষে সরকার যথেষ্টপরিমাণ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুদের ব্যবস্থা রেখেছে।বাহির থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেগুলো এরই মধ্যে আমদানিকরা হয়েছে। এ কারণে ব্যাপক আকারে পণ্যের সংকট তৈরির কোনো সম্ভাবনা নেই।

তিনি আরো বলেন, আমরা ব্যবসায়ীদের অনুরোধ করছি কেউ যদিঅতিরিক্ত পণ্য ক্রয় করতে চায়, তারা যেন তাদের বুঝিয়ে বলেন। এবং অতিরিক্তপণ্য ক্রয়ে নিষেধ এবং নিরোৎসাহী করেন। পাশাপাশি ভোক্তাদের অনুরোধকরবো, তারা যেন অতিরিক্ত পণ্য ক্রয় থেকে বিরত থাকেন। আপনারা এমনকিছু করবেন না, যার কারণে পরবর্তীতে আপনাদের বিড়ম্বনায় পড়তে হয়।অতিরিক্ত পণ্য ক্রয় করলে কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের উত্তরে তিনিবলেন, এ বিষয়ে যা যা করণীয় তার সবকিছুই করা হবে।

কেউ যদি অতিরিক্তপণ্য মজুদ করে, তাহলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। আশুগঞ্জ বাজারেব্যবসায়ীদেরকে সতর্ক করেন তিনি এবং মনিটরিং কার্যক্রম পরিচালনাকরার সময় এক চাউল ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে চাউল বিক্রি করায় ভোক্তাঅধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে বিশ হাজারটাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য