,

পর্বতারোহী ওয়াসফিয়া নাজরিন করোনায় আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশি পর্বতারোহী ও সমাজকর্মী ওয়াসফিয়া নাজরিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে আছেন।

ওয়াসফিয়া তার ব্যক্তিগত ফেইসবুক প্রোফাইলের টাইমলাইনে শনিবার একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমি এখন কোয়ারেন্টিনে (লস অ্যাঞ্জেলেস আসার পর থেকেই ছিলাম) কঠোর ব্যবস্থাপনার মধ্যে আছি। আমাকে এটা মোকাবিলা করতেই হবে। প্রতিটি দিনই সংগ্রামের।

পোস্টে সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়ে ওয়াসফিয়া সত্যতা ও বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া সংবাদ শেয়ার না করারও আহ্বান জানিয়েছেন।

তিনি লেখেন, হ্যাঁ, আমি কোভিড১৯-এর সঙ্গে লড়াই করছি। তবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি যেটা নিয়ে যুদ্ধ করছি তার কিছুটা ভাগ করে নেওয়ার জন্য-বন্ধুর সহায়তায় এ পোস্ট করছি। কুসংস্কার ভাঙার আশা নিয়ে, ভুল ধারণা এবং ভুল তথ্য যা বিশ্ব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। আমি আমার মাতৃভূমি বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, দেশের জনগণকে আঘাত করছে এ করোনা। মহামারি রোগটি দীর্ঘ হতে চলেছে এবং আমাদের সচেতনতা ও সর্বোচ্চ প্রস্তুতি দরকার।

ওয়াসফিয়া গত ১২ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস যান এবং পরদিনই ভাইরাস আক্রান্তের লক্ষণ দেখতে পান।

বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে ২০১৫ সালে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (সেভেন সামিট) জয় করে সকলের কাছে পরিচিতি পান ওয়াসফিয়া।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য